ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনার সংক্রমণের হার কমায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণের হার কমছে। এ কারণে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওসমানি স্মৃতি মিলনায়তনে চিকিৎসকদের এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে বাংলাদেশ, যা এখন সারা বিশ্বে প্রসংশিত। করোনা নিয়ন্ত্রণ কোনো ম্যাজিকের মাধ্যমে সম্ভব হয়নি। এটা কাজের ফল, প্রধানমন্ত্রীর সুচিন্তিত দিকনির্দেশনা ও চিকিৎসক, নার্স এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।


সে কারণে বাংলাদেশ আজ ভালো আছে। দেশে করোনা সংক্রমণের হার ৭. ০৩ শতাংশ। তবে এটা যে কোনো সময় বাড়তে পারে। এ বিষয়ে আমাদের সচেতন হবে, সবসময় প্রস্তুত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আমাদের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেক ভালো আছে। ছয় শতাংশ গ্রোথ রেট আছে। খাদ্যের অভাব হচ্ছে না। বিদেশে লোক যাওয়া-আসা করছে। রেকর্ড পরিমাণ রেমিট্যান্সও আমরা পাচ্ছি। সংক্রমণের হারও কমছে। ফলে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।


তিনি বলেন, দেশে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, যেটা ভারতে ঘটেছে। সেখানে গাড়িতে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমরা করোনা ভ্যাকসিনেশনে ভালো করছি। এ বছরে আরো অনেক ভ্যাকসিন পাবে। এ মাসে দেড় কোটি ভ্যাকসিন চলে আসবে। আমাদের সমালোচনা থাকবে। সমালোচনাকে তোয়াক্কা করিনি। সমালোচনার ফলে আমাদের গতি অনেক বেড়েছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑